১৮ই অক্টোবর বৃহস্পতিবার বৃন্দাবনে রাধাকুণ্ডের আবির্ভাব তিথি। এই রাধাকুণ্ডের আবির্ভাব তিথিতে পুণ্য স্মান হয় বৃন্দাবনে। সেই রীতি মেনে এবার পশ্চিম বাংলায় সর্ব প্রথম মালদায় শ্রী শ্রী রূপসনাতন মিলন মন্দির এবং বৈষ্ণব শাস্ত্র চর্চাকেন্দ্র এর পক্ষ থেকে পুণ্য স্মানের আয়োজন করা হচ্ছে। যা ১২ তারিখে মধ্যরাতে করা হবে। জানা গিয়েছে এই তিথিতে যে ভক্ত স্মান করে তাদেরকে রাধা কৃষ্ণ প্রেম দান করে। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উজ্জ্বল সাহা সহ আরও অনেকেই এদিন শ্রী শ্রী রূপসনাতন মিলন মন্দিরে গিয়ে এদিন পরিদর্শন করে আসেন এবং পুণ্য স্মান তিথির কথা জানান।
মালদা